ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

ইউএনও এলে পেঁয়াজ ৪০, চলে গেলে ৬০

করোনার প্রভাব
এনএ মুরাদ, মুরাদনগর
প্রকাশিত: ১৫:৫৮, ২০ মার্চ ২০২০
ইউএনও এলে পেঁয়াজ ৪০, চলে গেলে ৬০
পেঁয়াজ (ফাইল ছবি)

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে কেজিপ্রতি পেঁয়াজ ৫৫-৬০ টাকা করে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে বাজারে ইউএনও গেলে তা ৪০ টাকা রাখা হয়।

ক্রেতারা জানান, করোনাভাইরাসের কারণে দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা চাল, ডাল, পেঁয়াজ, চিনি, লবণ, তেল ইত্যাদি কিনে রাখছেন। এ সুযোগে ব্যবসায়ীরা সব কিছুর দাম অতিরিক্ত নিচ্ছেন।

এদিকে বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দুপুরে ইউএনও অভিষেক দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলম ও মুরাদনগর থানার এসআই নাহিদ আহম্মদসহ একটি টিম কোম্পানীগঞ্জ বাজারে অভিযান চালান। ওই সময় বেশি দামে চাল বিক্রি করায় দুই দোকানকে জরিমানা করা হয়।

খুচরা ব্যবসায়ী হবি মিয়া বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী দাম বেশি রাখা হচ্ছে। দুই বা তিন কেজির বেশি বিক্রি করা যাবে না তবু কেন বিক্রি করছেন এমন প্রশ্নে ভুল হয়েছে বলে তিনি জানান।

মুরাদনগরের ইউএনও অভিষেক দাস বলেন, বেশি দামে পেঁয়াজ ও চাল বিক্রি করায় ওই বাজারে এক চাল ব্যবসায়ীকে দশ হাজার ও পেঁয়াজ ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া করোনার সুযোগ নিয়ে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশি দামে বিক্রি করতে নিষেধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!