ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়িয়াল খাঁ নদে ভেসে উঠল শিশুর মরদেহ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ২৭ আগস্ট ২০১৯
আড়িয়াল খাঁ নদে ভেসে উঠল শিশুর মরদেহ
ফাইল ছবি

ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু সজীব মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার চরমানাইর ইউপির আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সজীব উপজেলার ঢেউখালী ইউপির চন্দ্রপাড়া ঠাকুরচর গ্রামের মো. চুন্নু মোল্লার ছেলে।

সদরপুর থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, রোববার দুপুরে সজীব চন্দ্রপাড়া ট্রলারঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে একই উপজেলার চরমানাইর ইউপির খালাসী কান্দি গ্রামে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!