ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

আরো কিছুদিন আইসিসির চেয়ারম্যান থাকছেন শশাঙ্ক মনোহর!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০২, ২৫ এপ্রিল ২০২০
আরো কিছুদিন আইসিসির চেয়ারম্যান থাকছেন শশাঙ্ক মনোহর!
আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

মহামারি করোনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদের মেয়াদ বাড়তে পারে ভারতের শশাঙ্ক মনোহরের। আইসিসি চেয়ারম্যান হিসেবে মনোহরের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী জুন মাসে। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি হয়তো আরো কিছুদিন এই পদে থেকে যাবেন। কোভিড-১৯ মহামারির কারণে আইসিসির বোর্ড মিটিং স্থগিত রাখা হয়েছে। মনোহরের পর এই পদে বসার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান কোলিন গ্রেভসের। মনোহরের স্থানে গেভসের  বসার কথা ছিল। তবে শোনা যাচ্ছে মনোহর এই পরিস্থিতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আইসিসির এক বোর্ড সদস্য পিটিআইকে জানিয়েছেন, ‘এটা নিশ্চিত মনোহরকে যেতে হবে। কিন্তু হয়তো আরো দুই মাস থেকে যাবে।  কারণ আগামী জুনে বোর্ডের বার্ষিক সভা হওয়া নিয়ে সংশয় রয়েছে এই মুহূর্তে যখন বিশ্ব জুড়ে এমন পরিস্থিতি’।

তিনি আরো বলেন, ‘হয়তো অগস্টে আইসিসি নতুন চেয়ারম্যান পেয়ে যাবে’।

বিসিসিআই-এর এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘যতক্ষণ না মনোহর আনুষ্ঠানিকভাবে সরে যাবে ততক্ষণ আমি কিছু বিশ্বাস করি না। দেখলে বিশ্বাস করব। তার এখনও চুক্তি রয়েছে।  যদি শেষ মুহূর্তে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে গল্পটা ভিন্ন হবে’।

শশাঙ্ক মনোহরের পরবর্তী চেয়ারম্যান হিসেবে প্রথমে হংকংয়ের ইমরান খোয়াজার নাম আলোচনায় ছিল। তবে এটা ঠিক তাঁর পক্ষে পুর্ন সদস্যদের সমর্থন পাওয়া সম্ভব নয়।

ইসিবি চেয়ারম্যান গ্রেভসের নভেম্বর ২০২০-তে তার দেশের বোর্ডের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা আর সে কারণেই তাকে আইসিসির চেয়ারম্যান পদের মূল দাবিদার ধরা হচ্ছে। তার সবচেয়ে ভরসা হচ্ছে তিনি সব টেস্ট খেলিয়ে দেশের সমর্থন পাবেন।

বোর্ডের এক সদস্য বলেন, ‘ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ গ্রেভসকে সমর্থন করবে। বিসিসিআই-এর সঙ্গেও তার সম্পর্ক ভালো কারণ অবশ্যই বিসিসিআই বিশ্বের সব থেকে ধোনি সংস্থা’।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!