ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় তিন নারী ছিনতাইকারী আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ২২ আগস্ট ২০১৯
আখাউড়ায় তিন নারী ছিনতাইকারী আটক
ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকাগামী ‘উপকূল একপ্রেস’ ট্রেন থেকে তাদের আটক করা হয়।    

আটকরা হলেন নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের তাহের মিয়ার স্ত্রী, আমেনা বেগম, আব্দুল মতিন মিয়ার স্ত্রী  বিলকিস বেগম ও খলিল মিয়ার স্ত্রী চানবানু।

Advertisement

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, সকাল ১০টায় নোয়খালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে আসে। এসময় ‘ট’ বগীতে কুমিল্লার হোসনেয়ারা বেগমের এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন তিন ছিনতাইকারী ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় হোসনেয়ারার চিৎকারে যাত্রীরা তিনজনকে আটক করে পুলিশে দেয়। আটকদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!