ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

অন-অ্যারাইভাল ভিসা ১৬ মে পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬, ৯ মে ২০২০
অন-অ্যারাইভাল ভিসা ১৬ মে পর্যন্ত স্থগিত
ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। 

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

আগের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ৭ মে পর্যন্ত। এখন তা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এরপর বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একইসঙ্গ বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!