ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অনুশীলন ছাড়াই মাঠে নামবে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২১, ২৫ সেপ্টেম্বর ২০১৯
অনুশীলন ছাড়াই মাঠে নামবে লঙ্কানরা
ছবি: সংগৃহীত

মঙ্গলবার রাতে পাকিস্তানের করাচিতে পৌঁছে শ্রীলংকা ক্রিকেট দল। কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। 

গত দশ বছরে টেস্ট খেলুড়ে বড় কোনো দলের এটিই প্রথম পাকিস্তান সফর। পাকদের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলবে তারা। 

মঙ্গলবার করাচিতে পা রাখার পর কোনো সংবাদ সম্মেলনে অংশ নেয়নি লঙ্কানরা। এমনকি বুধবারের প্রাক-ম্যাচ অনুশীলন সেশনও বাতিল করেছে তারা।

২৭ সেপ্টেম্বর করাচিতে সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর হবে বাকি দুই ওয়ানডে। সিরিজের প্রথম ওয়ানডেতে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই মাঠে নামবে লঙ্কানরা।

করাচিতে ওয়ানডে সিরিজ শেষে লাহোরে হবে টি-টোয়েন্টি সিরিজ। ২০০৯ সালে এই লাহোরেই লঙ্কান টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

লঙ্কান টি-টোয়েন্টি দলের অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘আমাদের যে নিরাপত্তা দেয়া হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। পাকিস্তান সফরে দলের নেতৃত্ব পেয়ে খুশি আমি। শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে আমরা কঠিন লড়াই করতে পারব বলে আশা আমাদের।’

ডেইলি বাংলাদেশ/সালি

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!