সুখী দম্পতিরা ঘুমানোর পূর্বে যা করেন
দাম্পত্য জীবনে সুখী হতে কে না চান? তবে সবাই নিশ্চয়ই সুখী দাম্পত্য জীবন উপভোগ করতে পারে না। আপনি যদি সেই কাতারে থাকেন তবে নিজেকে পরিবর্তন করে সুখী দাম্পত্য প্রতিষ্ঠা করুন এখনই।
জানেন কি? সুখী দম্পতিরা ঘুমানোর পূর্বে কয়েকটি কাজ একসঙ্গে করে থাকেন। জেনে নিন সেগুলো-
১. সারাদিনের কর্মব্যস্ততা শেষে সুখী দম্পতিরা রাতে একসঙ্গে ঘুমাতে যান। আসলে বর্তমান জীবনযাপনের ধরণের কারণে স্বামী-স্ত্রী দু’জনই ব্যস্ত থাকেন। তবে ঘুমানোর সময় দু’জনেরই এক ও অভিন্ন। সেটাই সুখি দম্পতিরা কাজে লাগান। আর এতে মন-শরীর দুটোই ভালো থাকে বলেও জানান মনোসম্পর্ক বিশেষজ্ঞরা।
২. স্মার্টফোনের ব্যবহার কারো কারো ক্ষেত্রে আসক্তির মতো। এ আসক্তি আমাদের জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তবে সুখী দম্পতিরা এ বিষয়টি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন। অন্তত ঘুমানোর আগে তো অবশ্যই। তারা শুধু নিজেদেরকেই সময় দেন।
৩. প্রকৃত সুখী দম্পতিরা কখনোই রাগান্বিত হয়ে ঘুমাতে যান না, যতই রাগ বা অভিমান থাকুক না কেন। বিশেষজ্ঞরা বলেন, নেতিবাচক আবেগ কেবল ঘুমের অসুবিধা করে না; মনের উপরও বাজে প্রভাব ফেলে।
৪. গবেষণায় বলা হয়, যারা সারাক্ষণ অফিস নিয়ে চিন্তিত থাকেন তাদের দাম্পত্য তেমন সুখের হয় না।
৫. শোবার ঘর হলো এমন একটি জায়গা যেখানে দম্পতিরা নিজেদের মতো সময় কাটান। এখানে ল্যাপটপ বা কম্পিউটার রাখা মানেই নিজেদের সময় অন্যকে দেয়া। তাই সুখী দম্পতিরা শোবার ঘরকে এসব মুক্ত রাখার চেষ্টা করেন। তাই, প্রতিদিনকার ব্যস্ত জীবনে এই নিয়মগুলো মেনে চলে আপনিও প্রকৃত সুখী দাম্পত্য জীবন পেতে পারেন।