ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে স্কুল ব্যাগে হেরোইন, আটক ৩

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৯
সিলেটে স্কুল ব্যাগে হেরোইন, আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাটে স্কুল ব্যাগে থাকা হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। যার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার রাতে উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুরের দুলাল মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- উপজেলার শ্চিম লাখের পাড়ের আব্দুস শহীদের ছেলে আব্দুল মালিক লিটন, গাইবান্ধার আলীরবাজার মাছের ভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুম আহমদ, ভাউরভাগ গ্রামের সুবল ব্যানার্জির ছেলে সোহেল ব্যানার্জি।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত এসপি আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যুবককে আটক কর হয়। এ সময় তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে বিভিন্ন রকমের কাপড়ের লেইসে সেলাই করা এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি স্কচটেপ, সেলাই মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!