সিকৃবি: মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন মোঃ আবু সাঈদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদে নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু সাঈদ। ৪ সেপ্টেম্বর থেকে দুই বছরের জন্য তাকে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ড. মোঃ আবু সাঈদ ১৯৬৯ সালে পাবনা জেলার সাথিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের
মাৎস্যবিজ্ঞান অনুষদে ১৯৮৬- ৮৭ শেসনে ভর্তি হয়ে ১৯৯০ সালে স্নাতক সম্পন্ন করেন।
.png)
১৯৯০-৯১ শেসনে ভর্তি হয়ে পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য প্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ এ মাৎস্যবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
২০১২ সালে তিনি সিকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান
করেন।
ড. মোঃ আবু সাঈদ বলেন, অনুষদের যে সব সমস্যা আছে দ্রুত সেগুলোর সমাধান করবো। বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করা হবে। অনুষের সব ল্যাব অধুনিকায়ন করে বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ
গ্রাজুয়েট তৈরির জন্য সর্বাত্তক ভূমিকা পালন করবো।
নিজের দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করেন সদ্য নিযুক্ত ডিন ড. মোঃ আবু সাঈদ।
ডেইলি বাংলাদেশ/এমএইচ