ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সারাকে ছেড়ে কিয়ারার প্রেমে মজেছেন কার্তিক!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০:০১, ১ মার্চ ২০২০
সারাকে ছেড়ে কিয়ারার প্রেমে মজেছেন কার্তিক!
সারা আলি খান, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানী

বলিউড অভিনেতা সাইফ আলি খানের কন্যা এ সময়ের নায়িকা সারা আলি খানের সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন অনেক দিনের। কিন্তু এই গুঞ্জনের মাঝেই এবার শোনা গেল অবাক হবার মতো খবর। সারাকে ছেড়ে নাকি কিয়ারা আডবানীর প্রেমে মজেছেন কার্তিক!

শুধু তাই নয়, রাজস্থানের জয়পুর শহরে কিয়ারার প্রেমে হাবুডুবু অবস্থায় ক্যামেরায় ধরাও পড়েছেন কার্তিক আরিয়ান। কার্তিক-কিয়ারার এই রোম্যান্টিক ছবিটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন সরগরম।

তবে কিয়ারার সঙ্গে ছবিটি পোস্ট করেছেন কার্তিক নিজেই। সেই ছবির ক্যাপশনে কার্তিক লিখেছেন, ভালোবাসায় এতটাও অন্ধ হয়েও না যে ভূতকেও দেখতে পাবে না। এতে কিসের ইঙ্গিত দিলেন কার্তিক? এমন প্রশ্ন এখন অনেকের।

Advertisement

কিয়ারা আডবানীর সঙ্গে রোমান্টিক মুহূর্তে কার্তিক আরিয়ান

শিগগিরই কার্তিক ও কিয়ারাকে জুটি বেঁধে দেখা যাবে ভুল-ভুলাইয়ার নামের ছবিতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কার্তিকের এই ছবিটি ওই সিনেমার শুটিংয়ের।

অক্ষয় কুমার অভিনীত ছবি ভুল-ভুলাইয়া নামের ছবিটি মুক্তি পায় ২০০৭ সালে। ছবিটি নির্মাণ করেছিলেন প্রিয়দর্শন। তবে এবারের ছবিটি নির্মাণ করছেন আনিস বাজমি। 
 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!