ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শিশুর ছবি তুলতে হিমশিম খাচ্ছেন? রইল টিপস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ৪ জানুয়ারি ২০২০
শিশুর ছবি তুলতে হিমশিম খাচ্ছেন? রইল টিপস
ছবি: সংগৃহীত

শিশুদের ছবি তোলা বেশ ঝামেলার! তাদের মন বোঝা তো আর বড়দের কাম্য নয়! বর্তমানে সব বাবা-মায়ের হাতেই রয়েছে ক্যামেরা, তবুও আদরের শিশুর পছন্দের ছবিটি তুলতে পারেন না অনেকেই! সহজ কয়েকটি টিপস জানলেই শিশুর ছবিগুলো আরো সুন্দর করে তুলতে পারবেন- 

১। সন্তানের ছবি তোলার আগে শিশুকে সঠিক জামা-কাপড় পড়ান। রঙিন পোশাকে ছবি তুললে তা সবসময় দেখতে ভালো লাগে। 

২। জানালার পাশে কোনো একটা জায়গায় শিশুর ছবি তুলুন। এতে ছবি আরো সুন্দর হবে। 

Advertisement

৩। ব্যাকগ্রাউন্ডে সবসময় গাঢ় রঙ ব্যবহার করুন। চেষ্টা করুন ছবির ব্যাকগ্রাউন্ড মসৃণ রাখতে। 

৪। দিনের আলোতে ছবি তুলুন। কারণ প্রাকৃতিক আলোর বিকল্প হয় না। দুপুরের চড়া রোদে ভালো ছবি ওঠে না। তাই দুপুরে ছায়ায় ছবি তুলুন।  

৫। শিশুকে শুইয়ে ছবি তুলুন। কারণ এসময় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। 

৬। শিশু হাসলে যেন সেই ছবি প্রাণ পায়। তাই শাটার বাটন টেপার সময় শিশুকে হাসানোর চেষ্টা করুন। 

৭। ছবি তোলার সময় শিশুর আশেপাশে প্রপ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন ফুল, খেলনা ও জামা-কাপড় রাখতে পারেন। 

৮। অনেক ছবি তুলুন শিশুর ছবি তোলা বেশ ধৈর্য্যের কাজ। তাই শিশুর ছবি ক্রমাগত তুলতে থাকুন। বার্স্ট মোডে ছবি তুললে একবারে অনেক ছবি তুলতে পারবেন। 

৯। দ্রুত শাটার স্পিড ব্যবহার করুন। না হলে ছবি ঘোলাটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এর জন্য বেশি আলো থাকা বাধ্যতামূলক। 

১০। শিশুর চোখে ফোকাস করুন। ছবি দেখার সময় সবসময় আমাদের চোখ আগে চোখে যায়। তাই চোখে ফোকাস থাকলে সব সময় সেই ছবি দৃষ্টিনন্দন হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!