ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘শরীয়তপুর হবে দেশের প্রথম দশটি জেলার একটি’

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪২, ২৬ নভেম্বর ২০১৯
‘শরীয়তপুর হবে দেশের প্রথম দশটি জেলার একটি’
ছবি : ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের ডিসি কাজী আবু তাহের বলেছেন, গুজব এমনিতেই অকার্যকর হয়ে যাবে। এদেশের মানুষ বুঝে ফেলছে কোনটা গুজব আর কোনটা সত্য। বাংলাদেশে এখন আর গুজব চলবে না। শরীয়তপুর জেলায় পদ্মা সেতু হয়ে গেলে এবং জাজিরায় ইপিজেড হলে আগামী দুই বছর পরে শরীয়তপুরের চিত্র পাল্টে যাবে। 

তিনি আরো বলেন, পদ্মা সেতু চালু হয়ে গেলে, পদ্মা সেতু দেখার জন্য সারাদেশ থেকে মানুষ আসবে। আর শরীয়তপুরে এত বেশি কল-কারখানা হবে শরীয়তপুরে জায়গা জমি কেনার জন্য তখন কেউ জায়গা জমি পাবে না। শরীয়তপুরে কোনো বেকার সমস্যা থাকবে না। শরীয়তপুর হবে বাংলাদেশের প্রথম দশটি জেলার একটি জেলা। শরীয়তপুর জেলা পিছিয়ে থাকার কোনো কারণ নেই আগামী দুই বছর পরে আপনারা ভিন্ন শরীয়তপুর দেখতে পাবেন। ইনশাল্লাহ শরীয়তপুর জেলা আরো দ্রুতগতিতে এগিয়ে যাবে।

মঙ্গলবার রাতে শরীয়তপুর পৌরসভার পালং বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এসব কথা বলেন। 

ডিসি আরো বলেন, আমি আপনাদের সবাইকে সচেতন হওয়া এবং সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের সঙ্গে মতবিনিময় করতে আসছি এটা একটি জরুরি মিটিং। আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের কৃষি সমস্যা আছে। এ শরীয়তপুরবাসী যারা শহরে বসবাস করে তাদের কি কি সমস্যা আছে এটি আমার জানা প্রয়োজন রয়েছে। আমি পরিশ্রান্ত হলেও আমি এসেছি এটা আমি গুরুত্ব দিয়েছি এটা আমার জানার দরকার আছে আমি ইনশাল্লাহ এটুকু কথা দিতে পারি আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যে যে সমস্যাগুলো শুনেছি সে সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবো। আপনারা আপনাদের নিজেদের বিবেককে জাগ্রত করে আমি যে কাজটা করছি এ কাজটা ঠিক কিনা অন্য আর দশজনের সমস্যা করছে কিনা যাতে আমি নিজে এটা না করি।

শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের ইউএনও মাহবুর রহমান শেখ, পৌরসভার সচিব এনামুল হক, প্যানেল মেয়র-২ হোসেন মো. আলমগীর, কাউন্সিলর আব্দুল রাজ্জাক মোল্লা, সিদ্দিকুর রহমান চৌকদার, মোতালেব ঢালী, আব্দুর রশিদ সরদার, পালং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর সালাম বেপারী প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!