[ খবর ]
লতা মঙ্গেশকরের গানে বাঁশি বাজিয়ে ভাইরাল তরুণী (ভিডিও)
ছবি- ভিডিও থেকে নেয়া
লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল বনে গিয়ে জীবন বদলে গেছে ভারতের রেল স্টেশনে ঘুরে বেড়ানো রানু মণ্ডলের। এবার লতার গানের সুর বাঁশিতে বাজিয়ে আলোচনায় এক তরুণী। এরইমধ্যে গানের সঙ্গে বাঁশি বাজানো সেই ভিডিওটি আন্তর্জালে ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো ভিডিওটিতে দেখা যাচ্ছে এক তরুণী বাঁশি বাজিয়ে লতা মঙ্গেশকরের সুপারহিট গানের সুর তুলেছেন। খোলা প্রকৃতির মধ্যে হেঁটে হেঁটে বাঁশি বাজাচ্ছেন তিনি।
লতার গাওয়া ‘তেরে মেরে হোঁটপে’ গানের সুর সেই তরুণীর বাঁশিতে শুনে মজেছে সবাই। লাইক কমেন্ট শেয়ারের ঝড় বইছে সেই ভিডিওতে। সাগর পাড়ে মিষ্টি বাতাসে মিশেছে বাঁশির সুর। মায়া ছড়িয়েছে দর্শকের হৃদয়ে হৃদয়ে।
.png)
কে এই তরুণী? তার পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। তবে জানা গেছে, সেই তরুণীর নাম পালক জৈন। যিনি অসাধারণ বাঁশি বাজাতে পারেন। ভালোবাসেন লতা মঙ্গেশকরের গান। তাই খেয়াল খুশিতে তার গানের সুর তুলেছেন বাঁশিতে। এখন সেই সেই সুরেই কাঁপছে নেট দুনিয়া।
ভিডিও দেখুন এখানে
ডেইলি বাংলাদেশ/এমএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!