ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

রোনালদো এখনো সর্বকালের সেরা!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২২, ৩ ডিসেম্বর ২০১৯
রোনালদো এখনো সর্বকালের সেরা!
ফাইল ফটো

ব্যালন ডি অর না জিতলেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে এখনো ইতিহাসের সেরা হিসেবে বিবেচনা করা উচিৎ বলে মনে করেন রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস। 

ব্যালন ডি'অরের ভোটে তৃতীয় হয়েছেন রোনালদো। শীর্ষে থেকে মুকুট জিতেছেন লিওনেল মেসি, দুইয়ে ভার্জিল ফন ডাইক। লা লিগায় দুর্দান্ত পারফর্ম করে রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি'অর জয় করেন মেসি। 

অন্যদিকে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া ফন ডাইক রোনালদোর সামনে থেকে দ্বিতীয় স্থান লাভ করেছেন। 

সোমবার প্যারিসের সে অনুষ্ঠানে যাননি সিরি আ’য় শিরোপাজয়ী জুভেন্টাসের হয়ে গত মৌসুমে ২১ গোল করা রোনালদো।

রোনালদোর এজেন্ট মেন্ডেস জানান, মেসির পুরস্কার জয়ের পরও যদি কেউ মনে করে রোনালদো সর্বকালের সেরা নন, তাহলে অবশ্যই তিনি তার সঙ্গে দ্বিমত পোষণ করেন। 

ইতালিয়ান ফুটবলে গত মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার দেয়ার জন্য এক অনুষ্ঠানে মেন্ডেস বলেন, ক্রিশ্চিয়ানো ইতিহাসের সেরা খেলোয়াড় এবং এটা আপনারা জানেন!

অন্যদিকে মেসিকে সর্বকালের সেরা বলে বিবৃতি দিয়েছেন বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। তিনি বলেন, সে (মেসি) ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার। এটা আমাদের ও বার্সার কাছে পরিষ্কার। 

বার্সা সভাপতি বলেন, আমি আশা করি, এটাই তার শেষ ব্যালন ডি অর না। সে এখনও তরুণ। সে আমাদের সঙ্গে আরো অনেক বছর খেলতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!