ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহীতে ভুয়া প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২০
রাজশাহীতে ভুয়া প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

রাজশাহীতে ইংরেজী দ্বিতীয় পত্রের ভুয়া প্রশ্নসহ নাবিল উৎস নামে প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল নগরীর সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। একই এলাকার মো. নোমানের ছেলে নাবিল উৎস। 

আটকের সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড এবং ১৬ পাতা প্রশ্নের স্ক্রিনশট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের টাইম লাইনে এসএসসি ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষার ভুয়া প্রশ্নের একাংশ প্রকাশ করে নাবিল উৎস।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লা পড়া অপারেশন ক্যাম্পের একটি ইউনিট সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!