ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২০, ১৮ আগস্ট ২০১৯
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
ছবি- প্রতীকী

রাজধানীর উত্তর বাড্ডায় ও তুরাগের কামাড়পাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে উত্তর বাড্ডা ওভারব্রিজের নিচে একটি পরিবহন শহিরুলকে (৪৫) ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারীরা জানান, শহিরুলের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম-পরিচয় জানা গেছে। তিনি কাঁচামাল ব্যবসায়ী। থাকেন উত্তর বাড্ডায়। গ্রামের বাড়ি নেত্রকোনা।

অপরদিকে শনিবার রাত ১১টার দিকে তুরাগ কামাড়পাড়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে একতা পরিবহনের একটি বাস অজ্ঞাত (৬০) এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/ইএ/আরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!