ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ম্যান ইউকে হারিয়ে পাঁচ ম্যাচ পর আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬, ২ জানুয়ারি ২০২০
ম্যান ইউকে হারিয়ে পাঁচ ম্যাচ পর আর্সেনালের জয়
আর্সেনাল দল

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের স্বাদ প্রায় ভুলেই গিয়েছিল আর্সেনাল। হার অথবা ড্র-ই যেনো তাদের নিত্যসঙ্গী হয়ে গিয়েছিল। তবে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে তারা। ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে মাইকেল আর্তেতার দল। 

বুধবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যান ইউয়ের মুখোমুখি হয় আর্সেনাল। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। ফল পেয়ে যায় ম্যাচের শুরুতেই। আট মিনিটে নিকোলা পেপের গোলে এগিয়ে যায় আর্সেনাল। 

এরপর ৪২ মিনিটে সক্রেটিসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও চাপ বাড়ায় ম্যাচে ফিরতে মরিয়া ইউনাইটেড। কিন্তু ব্যবধান কমাতে পারেনি তারা। শেষ পর্যন্ত এবারের লিগে ষষ্ঠ হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।

এ জয়ে প্রিমিয়ার লিগে দশম স্থানে উঠল আর্সেনাল। ৬ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট ২৭। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!