ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মৌমাছির আক্রমণে প্রাণ গেল কৃষকের, আহত ১৫

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ১৭ মার্চ ২০২০
মৌমাছির আক্রমণে প্রাণ গেল কৃষকের, আহত ১৫
ফাইল ফটো

দিনাজপুর সদরে মৌমাছির হুলের বিষে আব্দুর রৌফ নামে কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ১৫ জন আহত হয়েছে।মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ফাসিলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রৌফের বাড়ি বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউপির রবিপুর গ্রামে।

ফাসিলাডাঙ্গায় সোলায়মান আলী নামের এক লোকের মৃত্যুতে জানাজা ও দাফনের জন্য তার স্বজন ও গ্রামবাসী একত্র হয়েছিলেন। সেখানেই গাছের ডালে একটি মৌচাক ছিল। ওই মৌচাকে উড়ে আসা একটি ঘুড়ি মৌচাকে আঘাত করে। এতে নিচে উপস্থিত লোকজনকে আক্রমণ করে মৌমাছির ঝাঁক।

এ সময় মৌমাছির আক্রমণে আব্দুর রৌফসহ ১৬ আহত হন । আহত অবস্থায় হাসাপাতালে নেয়ার পথে আব্দুর রৌফ মারা যান।

কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন জানান, আহতদের উদ্ধার করে গ্রামবাসী দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রৌফ মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!