[ দেশজুড়ে ]
মেয়াদ উত্তীর্ণ তেল, দুই লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ২৫০ লিটার মেয়াদ উত্তীর্ণ ও দুষিত সয়াবিন তৈল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার দ্বারিয়াপুর বাজারে গুড় পট্টিতে ত্রিনাথ ভান্ডারে এ অভিযান চালানো হয়।
এ সময় শাহজাদপুর পৌর সদরের রায়পাড়া মহল্লার তেল ব্যবসায়ী কুমার সাহাকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উদ্ধার করা ২৫০ লিটার তেলসহ মেয়াদ উত্তীর্ণ ২৬০ পিস খালি বোতল পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহজাদপুরের ইউএনও শাহ মো. শামসুজ্জোহা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!