ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

মুজিববর্ষ উপলক্ষে বিএসটিআইতে পরিচ্ছন্ন অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯, ৯ মার্চ ২০২০
মুজিববর্ষ উপলক্ষে বিএসটিআইতে পরিচ্ছন্ন অভিযান
বিএসটিআইতে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। 

রোববার পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ এ ধারণাকে সর্বব্যাপী ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় বিএসটিআই’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, বিএসটিআই বাংলাদেশের একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান। ফলে জনগণের ও রাষ্ট্রের প্রতি আপনাদের দায়বদ্ধতা অনেক বেশি। ভোক্তারা যেন বিএসটিআই’র মান চিহ্নের প্রতি আস্থা অর্জন করতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।

এ সময় মুয়াজ্জেম হোসাইন বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দ্রুত সময়ে জনগণকে সেবা দেয়া এবং পণ্যের মানের বিষয়ে আপোষহীন থাকতে নির্দেশ দেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!