ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো ডুবি

যশোর প্রতিনিধি 
প্রকাশিত: ১৯:২৪, ১৯ জানুয়ারি ২০২০
ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো ডুবি
ছবি : ডেইলি বাংলাদেশ

যশোরের অভয়নগরে নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো ডুবে গেছে।

রোববার দুপুরে উপজেলার ভৈরব নদের তামিম ঘাটে এ ঘটনা ঘটে।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স সাউথ আফ্রিকা থেকে মংলা বন্দর দিয়ে কয়লা আমদানি করে। প্রায় ৪৫০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবাড়িয়া পয়েন্ট থেকে এমভি মরু দুলাল কার্গোটি নওয়াপাড়া নৌ-বন্দরের উদ্দেশে রওনা দেয়। শনিবার সকালে কার্গোটি নওয়াপাড়ার ভৈরব নদের তামিম ঘাটে নোঙ্গর করে। রোববার সকালে কার্গোর তলদেশ ফেটে গেলে জোয়ারের সময় ওই তলদেশ দিয়ে কার্গোর হ্যাজে ও ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে। জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে কার্গোটি নদীতে ডুবে যায়।

Advertisement

আমদানিকারক শেখ ব্রাদার্সের মার্কেটিং কর্মকর্তা সুকুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমভি মরু দুলাল কার্গোটিতে প্রায় ৪৫০ টন কয়লা ছিল। উদ্ধার তৎপরতার কাজ চলছে। অভয়নগর থানায় একটি জিডি করা হয়েছে। 

এমভি মরু দুলালের মাস্টার ফশিয়ার রহমান কচি বলেন, তামিম ঘাটে নোঙ্গর করার সময় নদীতে ভাটা ছিল। যে কারণে নদীর তলদেশের সঙ্গে কার্গোর আঘাত লাগে এবং ফাটল ধরে কার্গোটি চোখের সামনে নদীতে তলিয়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ পায় অর্ধকোটি কোটি টাকা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!