ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেজাল-মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চার ফার্মেসি মালিকের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২০
ভেজাল-মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চার ফার্মেসি মালিকের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইল সদরে অনুমোদনহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চার ফার্মেসির মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনালে এ অভিযান চালান নির্বাহী  ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ুবী।

তিনি জানান, অনুমোদনহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. আশরাফুলকে পাঁচ হাজার, মো. তাইবুর রহমানকে তিন হাজার, মো. আবু হানিফকে আট হাজার, মো. সোলায়মানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সব ওষুধ ধ্বংস করা হয়েছে।

Advertisement

এ সময় জেলা ড্রাগ সুপার নার্গিস আক্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!