ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভেঙ্গে গেলো স্কট এবং কাইলির সংসার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ৩ অক্টোবর ২০১৯
ভেঙ্গে গেলো স্কট এবং কাইলির সংসার
ট্র্যাভিস স্কট এবং কাইলি জেনার

ভেঙ্গে গেলো মার্কিন র‌্যাপার ট্র্যাভিস স্কট এবং মডেল কাইলি জেনারের সংসার। তবে বিচ্ছেদের আগে নিজেদের এই সম্পর্ক আবারো ঠিক করার চেষ্টা করেছেন বলে টিএমজেড প্রতিবেদন প্রকাশ করে। 

টিএমজেডের প্রকাশিত প্রতিবেদনে, নিজেদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পত্তি। তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিলো ট্র্যাভিসের ডকুমেন্টারি ফিল্মের রেড কার্পেট প্রিমিয়ার শো-তে। যেখানে তাদের মেয়ে স্টর্মি ওয়েবস্টারও সঙ্গে ছিলো। 

ট্র্যাভিস স্কটের কোলে মেয়ে স্টর্মি ওয়েবস্টার

Advertisement

এদিকে স্কট এবং মডেল কাইলি বেশ কয়েক সপ্তাহ আগে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে এসবের মাঝেও মেয়ে সন্তান স্টর্মি তাদের অগ্রাধিকারের শীর্ষে থাকবে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়। 

প্রসঙ্গেত, ট্র্যাভিস স্কট এবং কাইলি জেনার ২০১৭ সালে বিয়ে করেন। এরপরে ২০১৮ সালে। তাদের ঘরে আলোকিত করে আসে তাদের সন্তান স্টর্মি ওয়েবস্টার।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!