ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিপুল সংখ্যক প্যাথেড্রিন ইনজেকশনসহ গ্রেফতার তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৫, ৩ মার্চ ২০২০
বিপুল সংখ্যক প্যাথেড্রিন ইনজেকশনসহ গ্রেফতার তিন
ফাইল ফটো

রাজধানীর উত্তর মুগদায় ২৪০টি নেশাজাতীয় প্যাথেড্রিন ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সাইফুল ইসলাম হাবিব ওরফে চশমা সাইফুল (৪৫), আব্দুল হামিদ জুম্মন (২৮) ও মো. সাব্বির (২১)। 

মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, গোপন সংবাদে জানা যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে। এ তথ্যে রাত সাড়ে ৮টার দিকে উত্তর মুগদায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ৩ জনকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৪০টি নেশাজাতীয় প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় মামলা করে গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিন রিমান্ডের আবেদন করা হয়ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!