ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রবাসীর মেয়েকে উত্যক্ত, প্রতিবাদ করায় স্ত্রীকে ব্ল্যাকমেইল

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ১৭ মে ২০২০
প্রবাসীর মেয়েকে উত্যক্ত, প্রতিবাদ করায় স্ত্রীকে ব্ল্যাকমেইল
সোনাগাজী থানা, ফেনী

ফেনীর সোনাগাজীতে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় এক প্রবাসীর স্ত্রীর মোবাইলে নগ্ন ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে কয়েকজন বখাটের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা ওই উপজেলার আমিরাবাদের বাসিন্দা। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

ওই প্রবাসীর স্ত্রী জানান, তার মেয়েকে প্রতিনিয়ত উত্যক্ত করত মাসুদ নামে এক বখাটে। এর প্রতিবাদ করায় ওই বখাটে ও তার সঙ্গীরা চাঁদা চেয়ে হুমকি দিচ্ছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে ভাগনে সোলায়মানকে নিয়ে মীরসরাই উপজেলার এক কবিরাজের কাছে যাচ্ছিলেন। সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কে বখাটে মাসুদ, হৃদয়, পিয়াস, জনি, নাহিদ, হোনা মিয়া, বেলাল সিএনজি থামিয়ে মোবাইল ও সঙ্গে থাকা ১০ হাজার টাকা ছিনতাই করে। পরে আরো ১০ হাজার টাকার জন্য চাপ দেয়। এরপর স্বজনরা এসে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী জানান, দুইদিন ধরে ওই বখাটেরা তার মোবাইলে নগ্ন ছবি পাঠিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করছে। টাকা না পেলে আপত্তিকর ছবি ও ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে সোনাগাজী মডেল থানায় বখাটেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এখন তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বাদামতলী ও মুহুরী প্রজেক্ট এলাকায় একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজিসহ নানা অপকর্ম করছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!