ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ, মুক্তিযোদ্ধা নিহত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ১২ জুন ২০২০
পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ, মুক্তিযোদ্ধা নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাহেব আলী খন্দকার নামে এক মুক্তিযোদ্ধ নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শুক্রবার সকালে উপজেলার পশারগাতী ইউপির কাওয়ালদিয়া গ্রামে এ সংঘর্ষ হয়৷ গুরুতর আহতরা হলেন সাহিদুল শেখ, মোফা শেখ, জসিম মোল্লা, লিয়াকত মোল্লা ও সুজন শেখ।

স্থানীয়রা জানান, সাহেব আলী খন্দকারের সঙ্গে একই গ্রামের তৈয়ব আলী মুন্সীর পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিলো। তারই জেরে সংঘর্ষের ঘটনা ঘটে৷

মুকসুদপুর থানার ওসি মীরজা আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহত মুক্তিযোদ্ধা সাহেব আলীকে মুকসুদপুর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনেক ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!