[ দেশজুড়ে ]
নড়াইলে টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলে জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার জেলা টেবিল টেনিস একাডেমিতে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিসি আনজুমান আরা।
প্রতিযোগিতায় সাতটি গ্রুপে সদর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও দাখিল মাদরাসার শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, টেবিল টেনিস প্রশিক্ষক মো. ইসমাইল হোসেন প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!