ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নায়িকা থেকে খলনায়িকা মাহি!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০২, ৯ জানুয়ারি ২০২০
নায়িকা থেকে খলনায়িকা মাহি!
মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে এবার দেখা যাবে খলনায়িকার চরিত্রে। গেল মঙ্গলবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ব্লাড’ নামে একটি ছবিতে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিটিতে নেতিবাচক চরিত্রে হাজির হবেন মাহি।

ছবিটির বিষয়ে অগ্নিকন্যা খ্যাত মাহি বলেন, ছবিতে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি নায়িকার চরিত্র, অন্যটি খলনায়িকার। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল খল চরিত্রে অভিনয়ের। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। 

এদিকে পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, বর্তমানে ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শেষ হয়েছে। জানুয়ারি মাসের শেষেই ‘ব্লাড’র শুটিং শুরু হবে। শুটিংয়ের সময় ছবির নায়কের নাম জানানো হবে।  

Advertisement

এর আগে রোমান্টিক, অ্যাকশন, কমেডি, গ্রামীণ সব ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মাহি। চলতি সপ্তাহে ‘আনন্দ অশ্রু’ ছবির কাজ শেষ করেছেন এ নায়িকা। মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। ছবিটি পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!