ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন চেহারায় যুব টেস্ট দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮, ২৫ অক্টোবর ২০১৯
নতুন চেহারায় যুব টেস্ট দল
ফাইল ফটো

মাস তিনেক পরেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এ বিশ্বকাপে ভালো করার লক্ষ্যে নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশ দল। পরিবর্তনের ছোঁয়া লেগেছে যুব টেস্ট দলেও। মূল দলের প্রায় সবাইকে বাইরে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নতুন চেহারার দল ঘোষণা করেছে বিসিবি।

এ বছরের ফেব্রুয়ারিতে দেশের মাটিতে সবশেষ যুব টেস্ট খেলেছিল বাংলাদেশ। নতুন ঘোষিত দলে সেই সিরিজের কেবল পাঁচ জন আছেন। নতুন দলের নেতৃত্বে আছেন অমিত হাসান। ঘরের মাঠে টাইগার যুবারা লংকানদের বিপক্ষে দুটি চারদিনের এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। 

২৬ অক্টোবর বরিশালের আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২ নভেম্বর থেকে। 

Advertisement

খুলনাতেই টাইগার যুবারা ওয়ানডে মিশন শুরু করবে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হবে ৯ নভেম্বর। একই ভেন্যুতে ১১ নভেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলে তারা উড়াল দেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এখানে সিরিজের শেষ তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ নভেম্বর, ১৭ নভেম্বর এবং ১৯ নভেম্বর। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : অমিত হাসান (অধিনায়ক), সাজিদ হোসেন সিয়াম, আলভি হক, প্রীতম কুমার, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, মেহরাব হোসেন, মিনহাজুর রহমান, নাইমুর রহমান নয়ন, সাইদুল ইসলাম প্রামাণিক, আশরাফুল ইসলাম সিয়াম, আসাদুল্লাহ গালিব, মোহাম্মদ শাহীন আলম, নোমান চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!