[ দেশজুড়ে ]
দৌলতদিয়ায় আটকা পড়েছে ৩০ জাহাজ
ছবি : ডেইলি বাংলাদেশ
ফের নাব্য সংকটের কারণে রাজবাড়ী দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে আটকে আছে ৩০টি মালবোঝাই জাহাজ।
চট্টগ্রাম থেকে সার, সিমেন্ট, গম ও কয়লা বোঝাই এ সব জাহাজ সিরাগঞ্জের বাঘাবাড়ি যাওয়ার কথা ছিলো।
জাহাজের চালক ফজর অলী ও সুকুমার বিশ্বাস জানান, মালবোঝাই এসব জাহাজ চলাচলের জন্য যে পরিমাণ গভীরতা দরকার তার অর্ধেক রয়েছে। দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের কাছে নোঙর করে ছোট ট্রলার ও বোলগেটে করে পণ্য কিছুটা কমিয়ে আবার বাঘাবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হতে হচ্ছে। যে কারণে প্রতিটি জাহাজকে অন্তত এক সপ্তাহ আটকে থাকতে হচ্ছে।
‘বিআইডব্লিউটিএ’ দৌলতদিয়ার দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী আক্কাছ আলী জানান, প্রতি বছর এ সময়ে পদ্মা নদীর পানি কমে যায়। এতে ভারী জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটে। বড় এসব জাহাজ চালকরা যাতে এ নৌরুটে ৮ থেকে ১০ ফুট মাল পরিবহন করে এ ব্যপারে পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!