[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় একই পরিবারের সাতজন আহত
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় একই পরিবারের সাতজন আহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জীবন দেবনাথ, রুজি দেবনাথ, ভক্ত দেবনাথ, অনিতা দেবনাথ, অর্পিতা দেবনাথসহ সাতজন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভিটঘর এলাকা থেকে মাইক্রেবাস নিয়ে সিলেটে বেড়াতে যান তারা। সেখান থেকে ফেরার পথে মিরপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা আহত হন। স্থানীয়রা তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রুজি দেবনাথকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডেইলি বাংলাদেশ/এমআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!