ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

জুন-জুলাইতে বাংলাদেশ সফরে টিম অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক  
প্রকাশিত: ১১:০১, ২৮ সেপ্টেম্বর ২০১৯
জুন-জুলাইতে বাংলাদেশ সফরে টিম অস্ট্রেলিয়া
ফাইল ফটো

বাংলাদেশ সফরে আসছে টিম অস্ট্রেলিয়া। আগামী বছরের জুন-জুলাইতে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যদিও এ বছর টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশ সিরিজের তারিখের ব্যাপার নিশ্চিত করেছে।

সিএ’র ক্রিকেট অপারেশান্স প্রধান পিটার রোচ সফর নিশ্চিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন । তিনি জানান, ‘২০২০ সালের জুনে আমরা বাংলাদেশ সফর করতে পেরে আনন্দিত। দুই বোর্ডই মনে করেছে যে, আগের নির্ধারিত তারিখের চেয়ে নতুন তারিখটি টেস্ট সিরিজের জন্য বেশি সুবিধাজনক সময়। এটি একটি দুর্দান্ত সিরিজ হওয়া উচিত।’

আগামী মাসে (অক্টোবরে) বাংলাদেশে এসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। বিসিবি একটি টি-টোয়েন্টি বাড়িয়ে সেটি তিন ম্যাচের সিরিজ করতে চেয়েছিল। কিন্তু সিরিজ এক বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী, পিছিয়ে যাওয়া টি-টোয়েন্টি সিরিজটি ২০২১ সালে হবে, ম্যাচ হবে তিনটি।

২০১৭ সালে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সঙ্গে সবশেষ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।

ডেইলি বাংলাদেশ/আরএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!