ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘুষসহ ধরা খেলেন জুট মিলের জিএম

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ৫ নভেম্বর ২০১৯
ঘুষসহ ধরা খেলেন জুট মিলের জিএম
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় ঘুষ নেয়ার সময় রাষ্ট্রায়ত্ত খালিশপুর জুট মিলের জিএম গোলাম মোস্তফা কামালকে আটক করেছে দুদক।

মঙ্গলবার দুপুরে জুট মিলের অফিসকক্ষ থেকে তাকে আটক করা হয়। এর আগে তার বিরুদ্ধে অভিযোগ করেন মিলের গার্ড কমান্ডার নুরুল আমিন বাবু।

দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাওন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুষ লেনদেনের সময় ১০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা কামালকে আটক করা হয়। তার বিরুদ্ধে খুলনা দুদক সমন্বিত কার্যালয়ে মামলা দিয়ে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ, উপ-সহকারী পরিচালক নীলকমল পাল ও খন্দকার কামরুজ্জামান।

চলতি বছরের ৮ এপ্রিল অভিযোগকারী নুরুল আমিন বাবুসহ চারজনকে গার্ড কমান্ডার হিসেবে নিয়োগ দেন গোলাম মোস্তফা। এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেন তিনি। পরে ঈদুল আজহার সময় নুরুল আমিনকে গার্ড কমান্ডার পদ থেকে সরানোর ভয় দেখিয়ে আরো ১০ হাজার টাকা নেয়া হয়। এরপর আরো ২০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে তাকে ১০ হাজার টাকা দিতে রাজি হন নুরুল আমিন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!