[ দেশজুড়ে ]
গোপালগঞ্জে কবর থেকে তোলা হলো স্কুলছাত্রীর মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জে দাফনের প্রায় তিন মাস পর স্কুলছাত্রী লামিয়া ইসলামের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহটি তোলা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির ইন্সপেক্টর ফতেহ মো. ইফতেখারুল। তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার উপস্থিতিতে লামিয়ার মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে।
চলতি বছরের ৮ জুন মামা বাড়িতে ঝুলন্ত অবস্থায় লামিয়ার মরদেহ পাওয়া যায়। এর আগের দিন মায়ের সঙ্গে নিজ বাড়ি গোপালগঞ্জ সদরের ডুমদিয়া থেকে একই উপজেলার তালা গ্রামে মামা বাড়িতে বেড়াতে যায়। সেখানে লামিয়া আত্মহত্যা করেছে বলে সাধারণ ডায়রি করা হয়। পরে এ ঘটনায় গোপালগঞ্জ আদালতে একটি মামলা হয়। মামলাটি সিআইডি তদন্ত করছে। লামিয়া রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।
.png)
ডেইলি বাংলাদেশ/এমকেএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!