গাজীপুরে অজ্ঞান পার্টির গ্রেফতার ৪
গাজীপুরে মলম ও অজ্ঞান পার্টির সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় চান্দনা হাইস্কুল মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে দুইটি সুইচ গিয়ার চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত দুইটি মলম, নগদ ৬৪০ টাকা, ছিনতাই করা তিনটি ক্রেডিট কার্ড ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- জামালপুর সদর থানার বাঘের হাটা গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. রাজু আহম্মেদ, কুড়িগ্রামের রাজীবপুর থানার কারখানা পাড়া এলাকার ফুল মিয়ার ছেলে রাসেল মিয়া, ময়মনসিংহের গৌরীপুর থানার চনাটি গ্রামের রাজীব মিয়ার স্ত্রী তানিয়া আক্তার ও তার ছোট বোন সাজেদা আক্তার।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজড্ কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের চান্দনা-চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, তারা গাজীপুর জেলার অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। গাজীপুর জেলায় অজ্ঞান কাজে ব্যবহৃত মলম এর শীর্ষ ডিলারও তারা।