ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

খালি গলায় সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের চমক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ১৩ জুন ২০২০
খালি গলায় সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের চমক
শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম

করোনাভাইরাসের জন্য সব সেলিব্রেটিদেরই থাকতে হচ্ছে গৃহবন্দি হয়ে। টালিউডে সিনেমার শুটিং শুরু হলেও আগের মতো ছাড় নেই। মানতে হচ্ছে অনেক নিয়ম। এই সময় ঘরে আটকে আছেন গায়িকা শ্রেয়া ঘোষাল ও গায়ক সোনু নিগমও। করোনার জন্য বন্ধ সব রকম গানের অনুষ্ঠান এমনকি রেকডিংও। 

কিন্তু তাই বলে গানকে তো থামানো যাবে না। কোয়ারেন্টাইনে থেকেই যে যার বাড়ি থেকে খালি গলায় গান গেয়ে চমকে দিলেন ভক্তদের। শ্রেয়া ঘোষাল তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে সোনু নিগম নিজের বাড়ি থেকে গান গাইছেন। তাকে গানে সঙ্গ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। 

এর পর ভিডিওটিকে এডিট করে জোড়া হয়েছে। এই ভিডিও শেয়ার করে শ্রেয়া লিখেছেন, টুগেদার ইন আইসোলেশন। আমাদের কোয়ারেন্টাইন স্পেশাল 'দুরি মে ভি হম পাস হ্যায়' গানটি শুনুন। 

গানটি কম্পোস করেছেন সমীর ফাতেরপেকর। আর এই গানটি তৈরিতে সাহায্য করেছেন ৪৭ জন জনপ্রিয় মিউজিশিয়ান। এই ভিডিও শেয়ার হতেই কয়েক লাখ ভিউ ছাড়িয়েছে।

সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের গানটি শুনতে >>>এখানে<<< ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!