[ আন্তর্জাতিক ]
উহানে ফের দূতাবাস চালু করতে চায় যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
চলতি মাসের শেষের দিকেই চীনের হুবেই প্রদেশের উহান শহরে ফের দূতাবাস চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কংগ্রেসকে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র নীতি বিষয়ক দফতর।
মার্কিন পররাষ্ট্র নীতি বিষয়ক দফতরের সহকারী সচিব মেরি এলিজাবেথ টেইলরের জানান, আগামী ২২ জুনের মধ্যেই দূতাবাসের কার্যক্রম পুনরায় চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে চলমান পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি সংশোধন করার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন-চীন সম্পর্কের এই উত্তেজনামূলক মুহুর্তে, চীনে আমাদের কূটনৈতিক কর্মীদের পুনরায় কাজে যুক্ত হওয়াটা কঠিন।
.png)
সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে বৈরী সম্পর্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। গত বছরের ডিসেম্বর মাসে চীনের উহান শহরেই প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। তাই শুরু থেকেই এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।
সূত্র- সিএনএন
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!