[ খেলা ]
উমর আকমল একটা নির্বোধ!
উমর আকমল
ম্যাচ ফিক্সিং করার মতো ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন রাখাও ক্রিকেটের দৃষ্টিতে অপরাধ। এই অপরাধের দায়ে রোববার পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ঘটনার জের ধরে উমর নির্বোধের তালিকায় যোগ দিলেন বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ বিষয়ে নিজের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন রমিজ। টুইট করে তিনি লেখেন, 'তাহলে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়ে আনুষ্ঠানিকভাবে নির্বোধের তালিকায় যোগ দিলেন উমর আকমল! প্রতিভার কি নিদারুণ অপচয়!
তিনি আরো লেখেন, পাকিস্তানে এখন ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে আইন করার দিকে নজর দেয়া উচিৎ। বারের পেছনেই যত গাধাগুলো থাকে! এখনই সাহসী হওয়ার উপযুক্ত সময়!
.png)
এ বছর উমর আকমলের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল। তবে সন্দেহজনক কর্মকাণ্ডের কারণে পিসিবির দুর্নীতি দমন শাখা তাকে তলব করে। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি উমর আকমলকে প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা দেয়ার পর রোববার বড় ধরণের শাস্তি ঘোষণা করলো পিসিবি।
ডেইলি-বাংলাদেশ/এম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!