ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ৭ মে ২০২০
উখিয়ায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
বন্দুকযুদ্ধ (ফাইল ছবি)

কক্সবাজারের উখিয়া উপজেলায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সাদেক নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতের বিল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবির দাবি, নিহত সাদেক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী। তিনি বালুখালী ৮ নম্বর ক্যাম্পের আবদুল জলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতের বিল সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। এ সময় মো. সাদেক ও তার সহযোগীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী মো. সাদেক নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!