[ দেশজুড়ে ]
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে সভা
ছবি: ডেইলি বাংলাদেশ
পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের উদ্যোগে এক সভা হয়েছে।
শনিবার দুপুরের শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সভা হয়।
ফরিদপুর অঞ্চলের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এতে কর্মী গ্রুপের জেলা ও বিভাগীয় প্র্রধানগণ অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক কায় খসরু, অধ্যাপক দলিল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট নুরুল আলম, আলী জাকের সমশেরী প্রমুখ।
সভায় জানানো হয়- আগামী ৯ জানুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ওইদিন বিশ্ব জাকের মঞ্জিলে দিবসটি পালন করা হবে। দূরদূরান্ত থেকে আশেকান-জাকেরানগণ এতে অংশ নিবেন। এ ব্যাপারে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!