[ দেশজুড়ে ]
আশুগঞ্জে ১৭ চালক-সহকারীকে অর্থদণ্ড
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৭ চালক ও সহকারীকে তিন লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে বিকেলে পর্যন্ত অভিযানে এ দণ্ড দেন নৌ পরিবহন অধিফতরের উপ-সচিব বদরুল হাসান লিটন।
নৌ পরিবহন অধিদফতরের উপ-সচিব বদরুল হাসান লিটন জানান, উপজেলার মেঘনা নদীতে চলাচলকারী বিভিন্ন ভলগেট ও কার্গো জাহাজের ফিটনেস, সার্ভে, রেজিস্ট্রেশন, মাস্টারের রেজিস্ট্রেশন, সনদের মেয়াদ ও জাহাজের কর্মরতদের নিরাপত্ত সরঞ্জাম আছে কিনা দেখতে অভিযান পরিচালনা করা হয়। নদী আইনের বিভিন্ন ধারায় ১৬টি কার্গো জাহাজের ১৭ চালক ও সহকারীকে তিন লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন আশুগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, নৌ পরিবহন অধিদফতরের পরিদর্শক মো. শাহজাহান সিরাজ, সার্ভে প্রকৌশলী এহতেশামুল হক, আশুগঞ্জ থানার এসআই মো. জামাল উদ্দিন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!