[ আন্তর্জাতিক ]
আঠা দিয়ে পাখা লাগিয়ে উড়ছে টিয়া
ছবি: আহত টিয়া ও ডা. অপুলি
আঠা দিয়ে পাখা লাগিয়ে উড়ছে একটি টিয়া পাখি। ১২ সপ্তাহ বয়সী ডানাহীন এক টিয়াকে উড়তে শিখাচ্ছেন পশু চিকিৎসক ক্যাথরিন অপুলি।

ডেইলি মেইলকে দেয়া একটি সাক্ষাৎকারে অপুলি জানান, পাখিটি অচেতন ছিল। সেটির চিকিৎসা করেন তিনি। কিন্তু কীভাবে পাখিটির ডানা নষ্ট হল সেটি জানা যায়নি। অন্য একটি পশু হাসপাতাল থেকে পাখির ডানা সংগ্রহ করে শত বছরের পুরোনো পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করেছেন তিনি।

তিনি বলেন, পাখিটির ডানা মারাত্মকভাবে ছাঁটা ছিল। উড়তে পারছিল না। নতুন ডানার কারণে সে এখন উড়তে পারছে। আগের মতো মাটিতে পড়ে যাচ্ছে না। এখন খুব ভালো আছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!