[ আন্তর্জাতিক ]
আগামীকাল খুলছে মসজিদে নববীর দুয়ার
মদিনার মসজিদে নববী
করোনাভাইরাস মোকাবিলায় বন্ধ থাকার পর রোববার থেকে মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে মদিনার মসজিদে নববী।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল শুক্রবার এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। খবর আরব নিউজ
খবরে বলা হয়, কঠোর পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে মসজিদটি পুনরায় খোলার পরিকল্পনা সম্পন্ন করা হয়েছে। তবে মসজিদে মুসল্লিদের জামাতে অংশগ্রহণের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত সীমিত করা হয়েছে।
.png)
জানা যায়, মক্কা ছাড়া সৌদি আরবের সব মসজিদে রোববার থেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যেতে পারবেন মুসল্লিরা।
ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!