ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অন্যরকম গল্পে অপূর্ব ও তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ১৮ মে ২০২০
অন্যরকম গল্পে অপূর্ব ও তানজিন তিশা
তানজিন তিশা ও জিয়াউল ফারুক অপূর্ব

বিগত কয়েক বছরে বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। ফের জুটি বেঁধেছেন তারা। ঈদে দেখা যাবে এ জুটির নাটক ‘হঠাৎ দেখা’।

নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। নির্মাতা জানান, জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি ও প্রেম-বিরহের অন্যরকম একটি গল্প উঠে আসবে নাটকটিতে। যেখানে জীবনে ঘটে যাওয়া পরিচিত ঘটনাই দেখা যাবে। কিন্তু তা অন্যভাবে।

নাটকে রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তিশা। এতে আরো অভিনয় করেছেন বাঁধন লিংকন, শারিকা সাবাহসহ অনেকে। এটি প্রযোজনা করছে ‘ক্লাব ইলেভেন’।

তবে টিভিতে নয়, নাটকটি দেখা যাবে ইউটিউবে। ‘হঠাৎ দেখা’ নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ঈদের অনুষ্ঠানমালায় মুক্তি পাবে।

ডেইলি-বাংলাদেশ/এনএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!