বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনালে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আইয়ুবী।
তিনি জানান, অনুমোদনহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. আশরাফুলকে পাঁচ হাজার, মো. তাইবুর রহমানকে তিন হাজার, মো. আবু হানিফকে আট হাজার, মো. সোলায়মানকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সব ওষুধ ধ্বংস করা হয়েছে।
.png)
এ সময় জেলা ড্রাগ সুপার নার্গিস আক্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।