ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ ভ্রমণ ]

নাথুলা ভ্রমণ নিয়ে কড়া পদক্ষেপ সিকিমের

ভ্রমণ প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৩
নাথুলা ভ্রমণ নিয়ে কড়া পদক্ষেপ সিকিমের
ছবি: সংগৃহীত

বৈধ পারমিট ছাড়াই সিকিমের নাথুলায় গাড়ি প্রবেশের অভিযোগ উঠেছে। একেবারে সীমান্ত পর্যন্ত সেই গাড়ি চলে যাচ্ছে বলে জানা গেছে। আর এই অভিযোগকে কেন্দ্র করে একেবারে হইচই পড়ে গেছে। 

বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সিকিম পর্যটন দফতর জানিয়েছে, নাথুলায় যদি বৈধ পারমিট ছাড়া কোনো গাড়ি ধরা পড়ে, তবে আইন মেনে কড়া ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

চীন সীমান্তে থাকা নাথুলা ভারতের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। পর্যটন দফতর এই পারমিট দিয়ে থাকে। সেই পারমিট নিয়েই গাড়িগুলোকে নাথুলা পর্যন্ত যেতে হয়। সরকারি পর্যটন দফতর ছাড়া অন্য কোনো ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেটরের এই পারমিট দেওয়ার অধিকার নেই। কিন্তু এখানেই এক অসাধু চক্র কাজ করছে বলে অভিযোগ রয়েছে। 

নাথুলায় প্রতিদিন ৫০০ গাড়িকে পারমিট দেওয়ার সরকারি নিয়ম রয়েছে। মাথাপিছু এজন্য ২৫০ টাকা করে দিতে হয়। তারপর গাড়িগুলোকে নাথুলা যাওয়ার পারমিট দেওয়া হয়। কিন্তু একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচশ’র বেশি গাড়ি নাথুলায় রয়েছে। সেক্ষেত্রে বাকি গাড়ি এল কীভাবে। তবে এবার সিকিম সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে কোনো সময় সারপ্রাইজ ভিজিট করা হবে। সেক্ষেত্রে কোথাও অনিয়ম ধরা পড়লে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে। বড় জরিমানাও করা হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!