ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ ভ্রমণ ]

গাড়িতে ভ্রমণে গেলে পাঁচটি বিষয় খেয়াল রাখুন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ৯ নভেম্বর ২০২২
গাড়িতে ভ্রমণে গেলে পাঁচটি বিষয় খেয়াল রাখুন
ছবি: অন্তর্জাল

পরিবার বা বন্ধু-বান্ধবদের নিয়ে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে চাইছেন? গাড়িতে বেড়াতে যাওয়ার মধ্যে একটা রোমাঞ্চ আছে। অনেকেই সেই অনুভূতিটা পেতে চান। তবে রাস্তায় বেরিয়ে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য গাড়িতে যাওয়ার আগে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন।

>> গাড়ি নিয়ে দীর্ঘ পথ ভ্রমণ করার জন্য অবশ্যই দক্ষ চালক সঙ্গে নিতে হবে। সারা দিনে কয়েক ঘণ্টা চালানোর সঙ্গে গাড়ি নিয়ে দূরে কোথাও পাড়ি দেওয়া মধ্যে কিন্তু পার্থক্য আছে। সেক্ষেত্রে এক জন পেশাদার চালক থাকলে সুবিধাই হবে।

>> সঙ্গে শিশু থাকতে তাকে গাড়ির জানলার ধারে বসান। বাইরের দৃশ্য দেখতে দেখতে গেলে তারও ভাল লাগবে। এ ছাড়া সঙ্গে খুদের পছন্দের বই, আঁকার খাতা-পেন্সিল, পারলে একটা বা দুটো ছোট খেলনা নিয়ে নিতে পারেন। এই যাত্রাপথে খুদেকে ব্যস্ত রাখতে এগুলি প্রয়োজন।

>>সঙ্গে শিশু থাকলে তো বটেই, না থাকলেও কিছু খাবার নিয়ে নিন। রাস্তায় খেয়ে নেবেন ভেবে সঙ্গে কোনো খাবার না নেয়া বোকামি হবে। মুড়ি, বিস্কুট, চানাচুর, চকোলেট, চিপস্‌ নিয়ে রাখলে দরকারে কাজে লেগে যাবে।

>> মাঝেমাঝে গাড়ি থামিয়ে একটু হাঁটাচলা করে নিন। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে কোমরে, হাঁটুতে ব্যথা হয়ে যেতে পারে। পেশিতে টান ধরতে পারে। পুরো যাত্রাপথে ফিট থাকতে কিছু ক্ষণ অন্তর জিরিয়ে নিন।

>> কার্ড থাকলেও সঙ্গে কিছু ক্যাশ টাকাও রাখুন। টোলট্যাক্স, পার্কিং এবং এই জাতীয় খরচ জোগাতে কিন্তু টাকা লাগবে। কার্ড দিয়ে সব ক্ষেত্রে এই খাতে খরচ করতে পারবেন না।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!