ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত বুমরাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৪, ৬ জানুয়ারি ২০২৫
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত বুমরাহ
জাসপ্রিত বুমরাহ

সিডনি টেস্টে  ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির পর পিঠের চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে তিনি আর মাঠে ফিরতে পারেননি।

বুমরাহর চোট কতটা গুরুতর, না পরিষ্কার নয়। গ্রেড-১ ইনজুরির ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহের মাঝেই পুনর্বাসনে ফিরতে পারবেন বুমরাহ। যদি গ্রেড-২ ইনজুরি হয়, সেক্ষেত্রে তার সেরে উঠতে অন্তত ৬ সপ্তাহ লাগবে।

ধারণা করা হচ্ছে, বুমরাহ গ্রেড-২ ধরণের ইনজুরিতেই পড়েছেন। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাকে দেখা যাবে না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে ২০ ফেব্রুয়ারি।

Advertisement

তবে গ্রেড-৩ ইনজুরির ক্ষেত্রে অন্তত ৩ মাসের জন্য ডানহাতি এই পেসারকে মাঠের বাইরে থাকতে হবে। সেক্ষেত্রে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তিনি ছিটকে যাবেন।

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হোম সিরিজ। পাঁচ টি-২০ ম্যাচের সঙ্গে থাকবে তিনটি ওয়ানডে ম্যাচ। সেখানে টি-২০ সিরিজে বুমরাহর না থাকা অনেকটা নিশ্চিত।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!