অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডের মালিক এখন বুমরাহ। টেস্টের প্রথম দিন উসমান খাজার উইকেট তুলে নিয়ে তিনি ৩১ উইকেট নিয়ে বিষেণ সিং বেদির পাশে নাম লিখিয়েছিলেন। দ্বিতীয় দিন মার্নাস লাবুশেনকে সাজঘরে ফিরিয়ে এককভাবে রেকর্ডটি নিজের দখলে নেন বুমরাহ।
এক সিরিজে সর্বোচ্চ ৩২ উইকেটের মাইলফলক ছুঁয়ে তিনি গড়েন ইতিহাস। ১৯৭৭-৭৮ মৌসুমে বেদি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ়ে ৩১ উইকেট নিয়েছিলেন। এতদিন রেকর্ডটি তার দখলে ছিল।
.png)
সিডনি টেস্টের প্রথম সেশনে দীর্ঘ স্পেল বোলিংয়ের পর দ্বিতীয় সেশনের শুরুতেই অস্বস্তি অনুভব করেন বুমরাহ। এক ওভার বোলিংয়ের পর মাঠ ছাড়েন। কিছুক্ষণ পর তাকে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়িতে করে স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা যায়।
ধারণা করা হচ্ছে, তাকে হাসপাতালে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুমরাহর শারীরিক অবস্থার বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।