টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অর্থাৎ মেহেদী হাসান মিরাজের খুলনাকে আগে ব্যাটিংয়ে নামতে হবে।
খানিক পর দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি আরম্ভ হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
.png)
চিটাগং কিংস একাদশ: হায়দার আলী, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), উসমান খান, নাঈম ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, টম ও ক'নেল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ এবং আলিস ইসলাম।
খুলনা টাইগার্স একাদশ: মোহাম্মদ নাইম শেখ, ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), উইলিয়াম বসিস্টো, মোহাম্মদ নাওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং ওশানে থমাস।